মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕙 প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ । ৬:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি বিষয়ক আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। তবে অতীতের সম্পর্কের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

দেশের স্বার্থে সীমান্তে হত্যাকাণ্ডসহ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও এসব বৈঠকে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ