বুধবার

৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে আবারও গুলির ঘটনা, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ৫:৫৯ পূর্বাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিএসএফের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এর আগে, গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক আহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলির এই ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ