রবিবার

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নৈতিক শিক্ষা জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা

🕙 প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ । ৮:৫৯ পূর্বাহ্ণ

সারাদেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়—সব ধর্মের শিক্ষকেরই পদ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে।

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনীয়তা বিবেচনা করেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে তিনি জানান, সরকার নতুন করে আবেদন আহ্বান করবে এবং পূর্বে জমা দেওয়া আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ