রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তার আগমনকে কেন্দ্র করে শনিবার (২৮ মার্চ) দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। ধীরে ধীরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মীর সমাগমে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়।

নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তারেক রহমান জানিয়েছিলেন, তিনি শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

এদিকে, তার আগমনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়েছে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ