দেশে বর্তমানে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আরও জানিয়েছেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি অস্থির হলেও বাংলাদেশে এই মুহূর্তে সরবরাহ পর্যাপ্ত এবং দাম স্থিতিশীল।
মন্ত্রী জনগণকে সতর্ক করে বলেন, পাশের দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম এখনও বেশ কম এবং অতিরিক্ত জ্বালানি কিনে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

