শুক্রবার

২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি

🕙 প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ । ৬:৫৩ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন। তার পরপরই শুরু হয় সুশৃঙ্খল মার্চপাস্ট, যেখানে অংশ নেয় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সদস্যরা।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আকাশে ফ্লাই পাস্ট প্রদর্শনী, যা দর্শকদের বাড়তি আনন্দ দিচ্ছে। কুচকাওয়াজ ও আকাশপথের এই মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ