বৃহস্পতিবার

৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে টানা ৭ দিনের ছুটি, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা

🕙 প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ । ৯:৫৭ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকবে।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদের সময় সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ কমানো এবং যাত্রা আরও স্বস্তিদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আশা করছে, টানা ছুটির কারণে মানুষ পর্যাপ্ত সময় নিয়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।

প্রতিবছর ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ফিরে যান। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এবার অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ