বৃহস্পতিবার

৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘিরে বিতর্ক: গুলির প্রমাণ নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

🕙 প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়কে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেন, মামলায় উপস্থাপিত প্রমাণে গুলির অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, আবু সাঈদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন বা ছিদ্র পাওয়া যায়নি। এমনকি মরদেহেও কোনো ধরনের গর্ত বা ক্ষতের প্রমাণ মেলেনি। তিনি আরও উল্লেখ করেন, মৃতদেহে এক্স-রে বা অন্য কোনো ফরেনসিক পরীক্ষাও করা হয়নি, যা গুলির উপস্থিতি নিশ্চিত করতে পারত।

আইনজীবী দোলন বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হলেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। এ সংক্রান্ত বিষয়ে তারা আদালতে একাধিক যুক্তি তুলে ধরেছেন।

তিনি জানান, আসামিপক্ষের পক্ষ থেকে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে প্রত্যাশিত খালাস না পাওয়ায় তারা পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহের পর তা বিশ্লেষণ করে আপিল বিভাগের দ্বারস্থ হবেন। তিনি আশা প্রকাশ করেন, আপিল প্রক্রিয়ার মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ