শুক্রবার

১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখলেই কঠোর ব্যবস্থা -ডিসি

🕙 প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন এর  মাল্টিপারপাস হলে জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,  ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

এ সময় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য পরামর্শ ও বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। সরকার কর্তৃক বেধে দেওয়া নিয়মে নিত্য পণ্যের দামের বারতি বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ