যে কাউকে বিএনপির কোন নেতা কর্মী হয়রানি করলে দল থেকে বহিস্কারসহ আইনের আওতায় নিয়ে আসার হুংকার দিয়েছেন আফরোজা খানম রিতা।
তিনি শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনে জাতীয় সংসদ নির্বাচনের পথ সভায় এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা সাটুরিয়া -মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি এর আগে একাধিকবার মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদ ছাড়াও তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ছিলেন। তাছাড়া তিনি জেলা বিএনপির আহবায়ক।
আফরোজা খানম রিতা এ সময় আরো বলেন, ব্যবসায়ীদের নিকট কোন চাদা চাইলে, হিন্দু ধর্মালম্বীসহ কোন মানুষকে হয়রানি করলে দলে জায়গা নেই। ১৭ বছর সংগ্রাম করেছি মানুষকে হয়রানি করার জন্য নয়। পদ নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আমার নিকট সব খবর আছে। কে কোথায় কোন কাজ করেন, আমি সব খবর রাখি। কাজেই সাধারণ জনতা কে বলব, আমার দরজা ও ফোন নাম্বার আপনাদের জন্য খোলা। কখনই অসহায়ত্ববোধ করবেন না। নালিশ থাকলে সরাসরি করবেন।
আর কয়েকটা দিন বাকী নির্বাচনের, এই কয়টা দিন যাদের বাড়ি বাড়ি যাননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে যাবেন। আমাদের নেতা তারেক রহমানকে প্রমাণ করে দিতে সাটুরিয়া বিএনপির ঘাটি।
এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুখ খান মজলিশ খান মাখন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আওয়াল খান, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিসেস নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারগণ অংশ গ্রহণ করে।

