শুক্রবার

২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

🕙 প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৩২ পূর্বাহ্ণ

ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন (১৮) সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আজিজল ইসলামের ছেলে। তিনি গোপালপুর বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রিমন সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রিমন বন্ধুদের সঙ্গে টিভিএস কোম্পানির একটি ফোর-ভি মোটরসাইকেলে করে তেল পাম্প থেকে তেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। অসাবধানতাবশত মহাসড়কে ওঠার সময় প্রথমে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশার এক যাত্রী ও মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/টেলিগ্রাম

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ