ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান হাদির গায়েবানা জানাজা ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ইসলামী তৌহিদি জনতা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন।প্রতিবাদ সমাবেশে ওসমান হাদীর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, ওসমান হাদী বলে গেছেন জুলাই আন্দোলনে বিএনপি আমাদের বড় একটা শক্তি। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক কালচার চিন্তা করা অত্যন্ত ভুল। এজন্য বিএনপির ভাইয়েরা ভুল ত্রুটি করলে এবং জামায়াত ভুল ত্রুটি করলে আমরা তাদের সমালোচনা করব। তাদের ভুল শুধরে দেবো আমরা তাদের শত্রু বানাবো না।
এ সময়– বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের জোন পরিচালক ও মানিকগঞ্জ ৩ আসনের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জের সভাপতি মুফতি আব্দুল্লাহ ফিরোজ, , ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের প্রধান সমন্বয়ক ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি রমজান মাহমুদ, জেলা কোন অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আলী প্রমক উপস্থিত ছিলেন।

