বৃহস্পতিবার

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোট দিতে এসে লাশ হয়ে ফিরলেন বাড়ি

মো:নোমান আহম্মেদবিশেষ প্রতিবেদক
🕙 প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
জানা গেছে, মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে।তিনি পেশায় একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার আগেই হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং এক পর্যায়ে সেখানেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান কান্নারত কণ্ঠে বলেন, “বাবু একটু আগেই কেন্দ্রে ভোট দিতে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, অথচ ভোটটা আর দেওয়া হলো না।”
নির্বাচনকালীন উত্তেজনার মাঝে এমন করুণ মৃত্যু মহাদেবপুর এলাকার মানুষের মনে বিষাদের কালো মেঘ ছড়িয়ে দিয়েছে।
স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান এই অনাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।তিনি বলেন,এতো দিন পর এই নির্বাচন অনেকটা ঈদের আনন্দ বিরাজ করছে কিন্তু তার এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ