মানিকগঞ্জের তিনটি আসনে সকাল সারে সাতটা থেকে একযোগে শুরু হয়েছে ভোট গ্রহন।
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অপরদিকে মানিকগঞ্জ -১ এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপি,জামাত সহ অনান্য দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটদান সম্পুর্ন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আসনের কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা নাজমুন নাহার সুলতানা জানিয়েছেন, নির্বাচনকে সুষ্টু ও গ্রহনযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহন
🕙 প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৫৮ পূর্বাহ্ণ

