রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের নিশ্চিন্তে চাঁদামুক্ত ব্যবসা করার নিশ্চয়তা দিলেন আফরোজা খানম রিতা

🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৩৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আমি আমার সাধারণ জনগণের উদ্দেশ্য হয়ে বলছি আমার ব্যবসায়ী ভাইদের জন্য বলছি যারা ব্যবসা করছেন তারা নিশ্চিন্তে মনের ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় যদি কেউ বাধা দেয় সেটা আমাকে জানাবেন আমি তার শাস্তি মূলক ব্যবস্থা নিব।
আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তার মা নেই বাবা নেই শুধু একাই উনি চলছে।

আমাদের নেতাকর্মী দিয়ে যদি আমার জনগণ যদি কষ্ট পায় তাদের ব্যবহারে যদি মানুষ অসন্তুষ্ট হয় এবং অনেকে দেখা যাচ্ছে বলে যে আমার জায়গা দখল করতে আসছে চাঁদা চায় আমার কথা হল যে তাহলে এর জন্য কি আমরা দল করেছি নাকি ১৭ বছর কিসের জন্য কষ্ট করেছি তাহলে কেন আমাদের দলের ছেলেপেলেদের নাম এরকম কথা উঠবে সবাইকে সতর্ক করে দিচ্ছি সবাইকে সাবধান হতে হবে সময় কিন্তু শেষ হয়ে যায়নি।
আমি যখন জনপ্রতিনিধি হব তখন আমি কিন্তু প্রত্যেকটা জনগণের প্রতিনিধি সেখানে আমার জনগণ যদি কষ্ট পায় আমি কাউকে ছাড় দেবো না একদম কঠিন শাস্তি দেব এবং আগামীতে তাদের কোন পদ থাকবে না কিছুই থাকবে না।
আমি সব কিছুই দেখছি আমার কাছে সব খবর আছে যদি মনে করে আপা কিছু জানে না এটা ভুল, আমার কাছে সমস্ত খবর আছে সময় যখন আসবে তখন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং যারা এখানে সাধারণ জনগণ আছে তাদের কাছে বলছি আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না আপনাদের পাশে আমি আছি। আমি যতদিন বেঁচে আছি আমার জনগণের গায়ে যদি কেউ হাত দেয় হাত আমি ভেঙে ফেলব, মানিকগঞ্জ ধর্ম বর্ণ ঊর্ধ্বে থেকে প্রত্যেকটা জনগণের জন্য কাজ করতে হবে।
সবাইকে একটি সমৃদ্ধ সম্পর্ক নিয়ে কাজ করতে হবে কারণ যদি কিছু করার দরকার হয় লিগাল ওয়েতে করবে কোন অসুবিধা নেই কিন্তু লিগ্যাল ওয়েতে করলে আমি তা মানবো না।
আমার বাবা কোন অন্যায়ের সাথে আপোষ করেনি আমিও করবো না, দুর্নীতিগ্রস্ত এই মাদকগ্রস্থ সবগুলির বিচার করতে হবে দেশের পরিবর্তন আনতে হবে।তিনি শনিবার রাতে সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে এক পথসভায় এসব কথা বলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ