মঙ্গলবার

১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না—কর্মসংস্থানের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী

🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৫৬ পূর্বাহ্ণ

“বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না—কর্মসংস্থানের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী।
কর্মসংস্থানভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা হচ্ছে সবচেয়ে মেধাবী। তাদেরকে বেকার ভাতা দিয়ে পঙ্গু করা হবে না।জামায়াতে ইসলামীর আমির বলেছেন প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টি করা হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষ তার পরিবার ও সমাজের দায়িত্ব পালন করতে পারবে।
শনিবার মানিকগঞ্জ–১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। অথচ একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণ সমাজকে ভাতা নির্ভর করে রাখতে চায়। জামায়াতে ইসলামী এই ধ্বংসাত্মক দর্শনে বিশ্বাস করে না। আমরা শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব খাতে সমান ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইনশাল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে দলটি কোনো আপস করবে না।
তিনি বলেন, “জামায়াতে ইসলামের আমির জাতির সামনে আমাদের নীতিমালা ও পলিসি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারাও আপনাদের পলিসি উপস্থাপন করুন। জনগণ নিজেরাই তুলনা করবে, বিচার করবে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না।”

এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামী ও ১১দলীয় জোটের প্রার্থী ডাক্তার আবু বাকর সিদ্দিক, তিনি বলেন, আমি নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেব না, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে গড়ে তুলবো।
জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে। তাই “আমার ভোট আমি দেব—অন্য কেউ নয়” এই শপথ নিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি আগামী ফেব্রুয়ারিতে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তররে টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন,জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ঢাকসুর এজিএস আব্দুল হালিম আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সদস্য সাইয়েদুজ্জামান আলভি,এনসিপির নেতা অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, নারী ও সাধারণ মানুষের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। সভা থেকে মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে বলে নেতারা মন্তব্য করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ