শুক্রবার

১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের দুই দিন ব্যাপি ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে

🕙 প্রকাশিত : ১৮ জানুয়ারি, ২০২৬ । ৯:০৬ পূর্বাহ্ণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের নিয়ে ১৮ ও ১৯ জানুয়ারি দু’দিন ব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জনাব গোলাম মুর্শেদ।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেল এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ