সোমবার

১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিআরইউর নবনির্বাচিত নেতাদের জামায়াতের আমিরের অভিনন্দন

🕙 প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ । ৭:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩০ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা দেশের উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন। দেশি-বিদেশি সব চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাণ্ডারীর ভূমিকা পালন করবেন বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ