শুক্রবার

২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

🕙 প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৫২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আলামিন নামের আরো একজন। আহত ব্যক্তিকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে বরং গাইল টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তাা নতুন ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নাগপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক (২০) ও ঝিনাইদহ শৈলকূপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মোঃ আলামিন (৩২) মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আয়ারল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আশিক নামের একজন মৃত্যুবরণ করেন আহত হয়ে আলামিন রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘিওর থানার (ওসি তদন্ত ) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্ত্রের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ