মঙ্গলবার

১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট ও নির্বাচন ঘিরে সাটুরিয়ায় নিরাপত্তা টহল

🕙 প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩৯ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী রিটানিং অফিসার এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে টহল শুরু হয়।
পরে সাটুরিয়া–গোলড়া সড়কসহ উপজেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।
টহলকালে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এ এস এম রাফিউল চৌধুরী, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, র‌্যাব-৪ সিপিসি-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফকির তালিম হোসেন, বিজিবির সাটুরিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার মো. মনিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ এবং সাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবর রহমান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকেই।
টহল পূর্ব সহকারী রিটানিং অফিসার ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ