শুক্রবার

১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

🕙 প্রকাশিত : ২১ জানুয়ারি, ২০২৬ । ১০:১৮ পূর্বাহ্ণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২১-২২ জানুয়ারি, ২০২৬ দুই দিন ব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শারমীন রিনভী, নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ইআরএফ, সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম হেলালী, সভাপতি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, এস এম জাফর, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক কক্সবাজার প্রেসক্লাব।

প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ